চৌমুহনীতে ২৩৫০লিটার সয়াবিন তেল জব্দ

Date:

www.noakhalitimes.com

বেগমগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৩৫০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এসময় প্রতিষ্ঠান দুটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত তেলগুলো সাধারণ ভোক্তাদের মাঝে খুচরা মূল্য ১৬০টাকা ধরে বিক্রি করা হয়।

শুক্রবার সকাল থেকে বিকালে পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারি পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

এ সময় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

এর আগে বৃহস্পতিবারও চৌমুহনী বাজারের একটি গোডাউন থেকে ২০০ লিটার তেল জব্ধ করা হয়। পরে জব্দকৃত তেলগুলো সাধারণ ভোক্তাদের মাঝে খুচরা মূল্যে বিক্রি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

সুফ্ফা মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের সুফ্ফা মডেল মাদরাসায়...

মাওলানা বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি শাহজান, সেক্রেটারী দেলোয়ার

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মাওলানা বাজার (রংমালা) পরিচালনা কমিটির...

মাওলানা বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি শাহজান, সেক্রেটারী দেলোয়ার

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মাওলানা বাজার (রংমালা) পরিচালনা কমিটির...

কোম্পানীগঞ্জে প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করায় এক বৃদ্ধকে অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করায়...