ডিসি-এসপি প্রত্যাহারের দাবিতে কোম্পানীগঞ্জে বিক্ষোভ

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা :: জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহারের দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিক্ষোভ করছে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।

আজ (রবিবার) সকাল ১১ঘটিকা থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু চত্ত্বরে নোয়াখালীর জেলা প্রশাসক খোরশেদ আলমকে প্রত্যাহারের দাবিতে বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ছোট ভাই আবদুল কাদের মির্জার নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করছে।

এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সকল যান চলাচল বন্ধ করে দেয়। বসুরহাটের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। নেতা-কর্মীরা ঝাড়– নিয়ে জেলা প্রশাসক খোরশেদ আলম খান ও পুলিশ সুপার আলমগীর হোসেনের বিরুদ্ধে শ্লোগান দিয়ে রাস্তায় অবস্থান করে। এতে কোম্পানীগঞ্জে অচলাবস্থা বিরাজ করছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ৩টা) আন্দোলন চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে গ্রেপ্তার ৬

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে ছয় ডাকাতকে গ্রেপ্তার...

উন্নয়নের পথে বাংলাদেশের অন্তর্নিহিত সংকট

সকল দেশে যেখানে অগ্রগতি, বাংলাদেশে কেন বাড়ে অবনতি?”—প্রশ্নটি কঠিন,...

নোয়াখালী-৫ আসনে সড়কের দুরবস্থা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন

মোহাম্মদ উল্যা,বিশেষ প্রতিনিধি: স্বাধীনতার পর থেকে নোয়াখালী-৫ আসনের রাজনীতিতে একটি...

ডেঙ্গু: মশার বিরুদ্ধে যুদ্ধ নয়,পরিষ্কার-পরিচ্ছন্নতা হোক আমাদের অঙ্গীকার

মোহাম্মদ উল্যা:ডেঙ্গু এখন আর কেবল মৌসুমি জ্বর নয়; এটি...