নোয়াখালীতে আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানববন্ধন

Date:

টাইম ডেস্ক: 
ভোক্তাদের জিম্মি করে মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিতে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে জেলাতে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ও কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)। সোমবার সকালে এই দুইটি সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সিওয়াইবি নোবিপ্রবি সভাপতি মাহমুদুল হাসান আরিফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নোয়াখালী সরকারি কলেজের সিওয়াইবির সদস্য মাজহারুল ইসলাম রাকিব, নোবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ মুহসিন, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি ভিপি মোঃ ফাহাদ হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিওয়াইবি সদস্য হোসাইন আহমেদ প্রমুখ।

বক্তরা বলেন, অসাধু ও মুনাফাখোর ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে। ভোক্তাদের জিম্মি করে সিন্ডিকেটকারীরা আলুর মূল্য বৃদ্ধি করেছে। এই অসাধু সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বাজারকে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: ইসমাইল কাছে তাদের দাবি সম্মলিত একটি স্মারকলিপি প্রদান করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...