নোয়াখালীতে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির তথ্য গোপন করায় হাসপাতাল লকডাউন

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা ::করোনাভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তির তথ্য পোপন করায় মাইজদীর প্রাইম হসপিটালকে লকডাউন ঘোষণা করেছে নোয়াখালী জেলা সিভিল সার্জন। প্রতিষ্ঠানটি জীবানুমুক্ত করে সকল চিকিৎসক, নার্স, কর্মচারীদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার রাতে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান। তিনি আরও জানান, রাত ১২টা থেকে এ সিন্ধান্ত কার্যকর হয়েছে। আগামী ১৪ দিন এ হসপিটাল লকডাউন থাকবে।

জানা যায়, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ইতালি প্রবাসী মোরশেদ আলম (৪৫), করোনায় আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল প্রাইম হসপিটালে ভর্তি হয়ে ৫০৪ নম্বর রুমে চিকিৎসাধীন ছিলেন। পরে ৯ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। কিন্ত প্রাইম হসপিটাল কর্তৃপক্ষ এবং প্রবাসীর স্বজনেরা তথ্য গোপন করায় ওই হসপিটালকে জনগণের সার্বিক নিরাপত্তা এবং রোগীদের নিরাপত্তার স্বার্থে লকডাউন ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...