নোয়াখালীতে করোনায় একদিনে তিনজনের মৃত্যু, মোট মৃত্যু ১৭, নতুন ৮১সহ মোট শনাক্ত ৭৬৯

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীতে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। নিহত তিনজনের নমুনা পরীক্ষায় পজেটিভ এসেছে। জেলায় এ নিয়ে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ৮১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৬৯ জন।

আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান। মৃত ব্যক্তিরা হলেন, জেলার সেনবাগ উপজেলার ছয় নম্বর কাবিলপুর ইউনিয়নের মহিদিপুর গ্রামের আহসান উল্যাহ, বেগমগগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের খানপুর গ্রামের হানিফ ও একলাশপুর ইউনিয়নের নুরুল হক।তিনি বলেন, গেল ৩০ ও ৩১ শে মে তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়। পরে  এক জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।

আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৬২৬ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসাসেবা নিচ্ছেন। ৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ১৭ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

নোয়াখালীতে করোনাভাইরাসের সংক্রমণ হার বেড়ে যাওয়ায় জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী  বাজার তৃতীয় দফায় লকডাউন করা হয়েছে আগামী সাত জুন পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট একাডেমী প্রতিষ্ঠাতার নবম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বসুরহাট একাডেমী-এর...

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...