নোয়াখালীতে কর্মহীন ৭৭ হাজার মানুষকে অর্থ-সহায়তা প্রদান

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীতে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া রিক্সা চালক, ভ্যান চালকসহ বিভিন্ন শ্রেণি পেশার ৭৭ হাজার মানুষকে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানের মাধ্যমে নগদ মোবাইল ব্যাংকিং এর সাহায্যে অর্থ সহায়তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে সারা দেশের সাথে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষণা দেন। জানা যায়, সারাদেশে ৫০ লক্ষ কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে বিশেষ প্যাকেজের মাধ্যমে এই সহায়তা দিলেন প্রধানমন্ত্রী। প্রতিটি মানুষ ২ হাজার ৫০০ টাকা করে এ সুবিধা পাবে। ঈদের আগে সবার হাতে এই টাকা পৌঁছে যাবে।

নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, জেলা পরিষদের চেয়ারম্যান ড. এবিএম জাফর উল্যা, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, লে. কর্নেল উজ্জল আহম্মেদ পিএসসি, ধর্মপুর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান সাবু ও নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ প্রমুখ।

পরে জেলা প্রশাসক মোবাইলে ম্যাসেজ পাওয়া কয়েকজন কর্মহীন মানুষের হাতে নগদ টাকা তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...