নোয়াখালীতে দুই আনসার সদস্যকে ছুরিকাঘাত করার ঘটনায় মাহফুজ গ্রেপ্তার

Date:

সদর (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালী জেনারেল হাসপাতালের প্রধান ফটকে সিএনজিচালিত অটোরিকশার স্ট্রাণ্ড বাণিজ‍্যে বাধা দেয়ায় হাসপাতালের কর্তব্যরত দুই আনসার সদস্যকে ছুরিকাঘাতকারী সেই মাহফুজুর রহমান খানকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-১১ এর সদস্যরা।

শুক্রবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লার চৌদ্দগ্রামর চিওড়া বাজারের সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে মাহফুজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহফুজুর রহমান খান নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর  গ্রামের কুদ্দুছ খানের ছেলে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ সিসিপি ২ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নোয়াখালী জেরারেল হাসপাতালের কর্তব্যরত দুই আনসার সদস্যদকে ছুরিকাঘাতকারীকে র‌্যাব ১১ এর সিসিপি ২ ও ৩ এর বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অতর্কিত ছুরিকাঘাত করার কথা স্বীকার করেছে। আসামিকে সুধারাম মডেল থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায়  ২৫০ শয্যা বিশিষ্ট নেয়াখালী জেলারেল হাসপাতালের প্রধান ফটকে  অটোরিক্সা রাখাকে কেন্দ করে কর্তব্যরত মিল্লাত(৪০) ও মনছুর (৩৫) নামে দুই আনসার সদস্যকে অতর্কিত ছুরিকাঘাত করে বীরদর্পে পালিয়ে যায় মাহফুজুর রহমান খান।

পরের দিন বুধবার (২৭ অক্টোবর) তাকে প্রধান আসামী করে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়। শুক্রবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে  প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেপ্তার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...