নোয়াখালীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোায়াখালীতে বাস-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ২জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মাইজদী-চৌমুহনী সড়কের নোয়াখালী পৌরসভা গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনাপুর থেকে ফেনী গামী সুগন্ধা দ্রুতযান সার্ভিসের একটি বাস রাত সাড়ে ৮টার দিকে নোয়াখালী পৌরসভা গেইট এলাকায় পৌঁছলে বিপরীত দিকে আসা যাত্রীবাহী সিএনজি চালক একজন মানসিক ভারসাম্যহীন পথচারীকে বাঁচাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিটি বাসের নিছে ডুকে ধুমড়েমুছড়ে গিয়ে ঘটনাস্থলে সিএনজি চালক মহিউদ্দিন (৪০) নিহত হয়। অপর আহত কামাল উদ্দিন (৪৫) কে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্যু হয়। নিহত মহি উদ্দিন নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের মৃত ছালাউদ্দিনের ছেলে ও কামাল উদ্দিন একই ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন উর রশিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার ও গাড়ি দুটি আটক করা হয়েছে। তবে বাসটির চালক পলাতক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...