নোয়াখালী’র কবিরহাটে ৫ ইয়াবাসেবীর কারাদণ্ড

Date:

কবিরহাট (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৫ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।

বুধবার (১২ আগস্ট) দুপুরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলো: মধ্য সুন্দলপুর গ্রামের রায়হান (৪০), রুহুল আমিন (৩৫), সুন্দলপুর গ্রামের নূর নবী (৫২), সাইফুল ইসলাম (২২) ও এনায়েতনগর এলাকার আব্দুল গফুর (৩০)।

কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাছান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ও থানা প্রশাসনের নেতৃতে মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে সুন্দলপুর ইউনিয়নের বারী পুকুরপাড় এলাকার মা ডেকারেটরে¡ যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে ওই দোকান থেকে ইয়াবা সেবন অবস্থায় ৫জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, আটককৃত ৫ইয়াবা সেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি ফখরুল ইসলাম

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত...

ভোট হোক বিবেকের, নেতৃত্ব হোক সৎ মানুষ’র

সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচন কেবল একজন জনপ্রতিনিধি...

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে গ্রেপ্তার ৬

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে ছয় ডাকাতকে গ্রেপ্তার...

উন্নয়নের পথে বাংলাদেশের অন্তর্নিহিত সংকট

সকল দেশে যেখানে অগ্রগতি, বাংলাদেশে কেন বাড়ে অবনতি?”—প্রশ্নটি কঠিন,...