ফেনীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ পথচারী নিহত

Date:

ফেনী সংবাদদাতা ::ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ জানান, বুধবার রাতে ছাগলনাইয়া থানার কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল বাতেন (৬০) লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। ছাগলনাইয়ায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

বাতেনের জামাতা মো. আনোয়ার হোসেন বলেন, রাত ৮টার দিকে বাতেন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ফেনী সদর হাসাপাতালে পাঠানো হয়।

কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়জুল কবীর। তিনি বলেন, “মাথায় আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে ওসি মেজবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

দারুল উলুম আল – ইসলামীয়া মাদ্রাসা বামনী’র মজলিসে আমেলা’র নতুন কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী...

নিরাপদ অভিবাসন বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা ও চেক বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ...

দারুল উলুম আল – ইসলামীয়া মাদ্রাসা বামনী’র মজলিসে আমেলা’র নতুন কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী...

বসুরহাটে ৪ সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীকে মোবাইল কোর্টে জরিমানা

কোম্পনীগঞ্জ প্রতিনিধি:ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বসুরহাটে ৪...