ফেনী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

Date:

ফেনী সংবাদদাতা :: ফেনী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ৮ জন ব্যক্তি মারা গেছেন। তাদের সকলের দেহে করোনার উপসর্গ বিদ্যমান ছিল।

গতকাল বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু ঘটে বলে নিশ্চিত করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ইকবাল হোসেন জানান, মারা যাওয়া ব্যক্তিরা জ্বর, সর্দিকাশিসহ শ্বাসকষ্টজনিত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এছাড়া করোনার জন্য নির্ধারিত ৩০ শয্যার বিপরীতে বর্তমানে হাসপাতালে ১৩৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের সবাইকে অক্সিজেন সেবা দেয়া হচ্ছে। বর্তমানে সেখানে ৩৬ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। বাকীরা করোনার উপসর্গে ভুগছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি ফখরুল ইসলাম

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত...

ভোট হোক বিবেকের, নেতৃত্ব হোক সৎ মানুষ’র

সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচন কেবল একজন জনপ্রতিনিধি...

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে গ্রেপ্তার ৬

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে ছয় ডাকাতকে গ্রেপ্তার...

উন্নয়নের পথে বাংলাদেশের অন্তর্নিহিত সংকট

সকল দেশে যেখানে অগ্রগতি, বাংলাদেশে কেন বাড়ে অবনতি?”—প্রশ্নটি কঠিন,...