ফেসবুকের কমেন্ট নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেসবুকের কমেন্টকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। চেয়ারম্যান আব্দুর রাজ্জাক’র গ্রুপ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরএলাহী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এমন সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছুঁড়েছে এক পক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, চরএলাহী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোহান মাহমুদ ফয়সল’র সাথে ছাত্রলীগ কর্মী তামিম’র ফেইসবুকের কমেন্ট নিয়ে আগে থেকে বিরোধ চলে আসছিল। পরে রাত ৮টার দিকে ছাত্রলীগ কর্মী তামিম চরএলাহী বাজারে এলে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোহান মাহমুদ ফয়সল ও তার সাঙ্গপাঙ্গরা তাকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে এ ঘটনার জের ধরে চরএলাহী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক’র ছেলেকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন মেম্বার’র ছেলে ইব্রাহীম কিল-ঘুষি দেয়। এর জের ধরে চেয়ারম্যান গ্রুপ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় কেউ কোন অভিযোগ দায়ের করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...