ফেসবুকের যেসব ফিচার বন্ধ হচ্ছে

Date:

www.noakhalitimes.com

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক :: ফেসবুক শিগগিরই কয়েকটি ফিচার বন্ধ করে দেবে। এরমধ্যে অন্যতম ফেসবুক পডকাস্ট। এ বিষয়ে ফেসবুক জানায়, সব কিছু ঠিক থাকলে আগামী মাসেই পডকাস্ট ফিচারটি বন্ধ করা হবে।

এদিকে, এক বছরেরও কম সময়ের আগে ফিচারটি চালু করা হয়েছিল। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, অডিও প্রযুক্তিতে কিছু পরিবর্তন আনা হচ্ছে। সেকারণেই পডকাস্ট ফিচারটি বন্ধ করা হচ্ছে। এছাড়াও Soundbits এবং Audio Hubs-ও বন্ধ করা হচ্ছে। 

এ বিষয়ে ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‌‌প্রায় একবছর ধরে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছি। আমাদের মনে হয়েছে, ব্যবহারকারীদের সুবিধার জন্য অডিও টুলসগুলোতে আরও কিছু পরিবর্তন আনা দরকার। 

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‌আমরা নিয়মিত প্রতিটি ফিচারের মধ্যে আপডেট আনার চেষ্টা করছি। উদ্দেশ্য একটাই। যাতে ব্যবহারকারীরা আরও ভালোভাবে সব ফিচার ব্যবহার করতে পারেন।

অপরদিকে মেটা জানিয়েছে, তারা বর্তমানে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম নিয়ে বেশি আগ্রহী। মূলত টিকটকের সঙ্গে পাল্লা দিতেই এই পরিকল্পনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...