বঙ্গবন্ধুকে নিয়ে নুশরাত রুমু’র ছড়া ও কবিতা

Date:

কে বলেছে মুজিব নেই
নুশরাত রুমু
কে বলেছে মুজিব নেই ! বঙ্গবন্ধু নেই !
বঙ্গবন্ধু কেবল মানুষ নন।
তিনি একটি স্বপ্নের নাম!
স্বাধীন বাংলার স্বপ্ন ছিল
যাঁর আবেগি চোখে।
বঙ্গবন্ধু এক শক্তির নাম!
যাঁর জ্বালাময়ী ভাষণের
প্রতিটি দীপ্ত উচ্চারণে
জেগে উঠেছিল সাত কোটি বাঙালি।
যাঁর উত্থিত আঙুল দেখে আজও
সংগ্রামীরা উজ্জীবিত হয়।
ফসলের মাঠে, নদীর ধারে, রাজপথে,
শহরে, গ্রামে কোথায় নেই বঙ্গবন্ধু ?
বুকে হাত দিয়ে জাতীয় সংগীত গাওয়া
প্রতিটি প্রাণে আছেন বঙ্গবন্ধু।
কুচক্রীর বিক্ষুব্ধ বুলেটেও
তার কণ্ঠরোধ হয়নি,
বরং সর্বোচ্চ শক্তির আধার হয়ে
বিরাজিত তিনি
বাঙালির অন্তরে, পৃথিবীর প্রান্তরে।

খোকা ও বঙ্গবন্ধু
নুশরাত রুমু
খোকা আমার খুব সাহসী
বলছে যে তার মা
সবার দুখে যায় এগিয়ে
থামতে জানে না।

খালের পাড়ে বসে খোকা
মাছরাঙাটা দেখে
বাড়ি ফিরে গল্প বলে
নানান চিত্র এঁকে।

দিনে দিনে হচ্ছে বড়
করছে পড়াশোনা
দেশকে নিয়ে শুরু হলো
খোকার স্বপ্ন বোনা।

দেশের অধিকারের কথা
বলে পথে নেমে
জেলে গিয়ে আন্দোলনটা
যায়নি তবু থেমে।

দেশের মানুষ ভালোবেসে
দিলো তাকে মান
বঙ্গবন্ধু হলেন খোকা
বাংলাদেশের প্রাণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...

বসুরহাট পাঠাগার’র ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পাঠাগার'র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা...