বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল-সমাবেশ

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: কুষ্টিয়ায় রাতের অন্ধকারে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ফুঁসে উঠেছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুর ১১টায় উপজেলা পরিষদের সামনে উপজেলা আওয়ামীলীগ, বসুরহাট পৌরসভা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী সমাবেশ স্থলে জড়ো হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ জাতীয় কমিটির সদস্য নুরুল করিম জুয়েল, নিউইয়র্ক আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, প্রবাসী কল্যাণ সমিতির উদেষ্টা সেলিম চৌধুরী বাবুল, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি পিপল চৌধুরী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...