বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে ছাত্রছাত্রীদের মুখোমুখি মুক্তিযোদ্ধারা

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ::  নোয়াখালীর কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ও মুক্তিযুদ্ধকে নিয়ে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের মুখোমুখি হয়েছেন মুক্তিযোদ্ধারা।
উপজেলার বসুরহাট সরকারি এ.এইচ.সি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু শেখ মুজিব ও  মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে সাক্ষাৎকার দিয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিএলএফ’র ডেপুটি কমান্ডার খিজির হায়াত খান ও মুক্তিযোদ্ধা সিরাজ উদ দৌলা বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বঙ্গবন্ধু শেখ মুজিব ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক  সাক্ষাৎকার অনুষ্ঠানে এ সাক্ষাৎকার দেন।

বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক নাসরিন সুলতানা’র সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধাগণ বিদ্যালয়ের ছাত্রীদের সম্মুখে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, বঙ্গবন্ধু সহ মুক্তিযুদ্ধকালীন এবং মুক্তির সংগ্রাম নিয়ে বক্তব্য ও স্মৃতিচারণ করেন। এতে বিদ্যালয়ের ছাত্রীরা মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধে তাঁদের স্মৃতি ও বঙ্গবন্ধুকে বিভিন্ন প্রশ্ন করে যাতে মুক্তিযোদ্ধাগণ উত্তর দেন।

সাক্ষাৎকার অনুষ্ঠানে আরো অংশ গ্রহণ করেন, ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, ৭১ এ মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্য, ৭১ এ মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...