বাংলা‌দে‌শের পতাকার র‌ঙে সাজল ক্যানবেরা

Date:

আন্তর্জাতিক ডেস্ক :: বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ক্যানবেরায় গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশি পতাকার রঙে সজ্জিত করা হ‌য়ে‌ছে।

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত এ আলোকসজ্জা থাকবে ব‌লে জানায় ক‌্যান‌বেরার বাংলা‌দেশ দূতাবাস।

দূতাবাস জানায়, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ার সরকারের বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। মূলত, ক‌্যান‌বেরার পুরাতন পার্লামেন্ট ভবন, ঐতিহাসিক জন গর্টন বিল্ডিং ও ন্যাশনাল ক্যারিলিয়নে এ আলোকসজ্জা করা হয়।

সন্ধ‌্যায় প্রবাসী বাংলাদেশি ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা আলোকসজ্জা উপভোগ করেন।

এর আগে গত ২৭ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ক‌্যানবেরার ন্যাশনাল ক্যারিলিয়নেও এরূপ আলোকসজ্জা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...