বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) অসুস্থ অফিস সহকারীকে আর্থিক সহায়তা প্রদান

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে চর কাঁকড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ শামসুদ্দীন-এর অসুস্থতার কারণে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

১৫ অক্টোবর সন্ধ্যায় অসুস্থ মোঃ শামসুদ্দীন-এর বাড়ীতে গিয়ে এ আর্থিক সহায়তা করেন।

দীর্ঘদিন ধরে জটিল রোগে মোঃ শামসুদ্দীন শারীরিক অসুস্থতায় ভুগছেন, যার ফলে তার চিকিৎসা ও দৈনন্দিন খরচ চালানো দুরূহ হয়ে পড়েছে। এই অবস্থায় বিটিএ-এর উপজেলা শাখা তার পাশে দাঁড়িয়ে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।

সহযোগিতা প্রদানকালে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিটিএ-র সভাপতি আমির হোসেন বিএসসি , সাধারণ সম্পাদক ওমর ফারুক, নোয়াখালী জেলা কমিটির সহ সভাপতি জাহাঙ্গীর আলম বিএসসি, আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুন নাছির, পিএলএকাডেমী’র প্রধান শিক্ষক মো: রফিকুল্যাহ,কোম্পানীগঞ্জ উপজেলা শাখার বিটিএ যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিন, বিটিএ কোষাধ্যক্ষ সম্পাদক আব্দুস ছাত্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা শামসুদ্দীনের দ্রুত সুস্থতা কামনা করেন।

বাংলাদেশ শিক্ষক সমিতির এই মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে শিক্ষক সমাজ মনে করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...