বিএনপি আগামীতে সব নির্বাচনে অংশ নেবে : মির্জা ফখরুল

Date:

নিউজ ডেস্ক :: বিএনপি আগামীতে সব নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ফখরুল বলেন, আমাদের বরাবরই সিদ্ধান্ত ছিল নির্বাচনে অংশ নেওয়ার। শুধু করোনার কারণে আমরা গত দুইটি উপনির্বাচনে (যশোর ও বগুড়া) যোগ দিয়েও পরবর্তীতে প্রচারণায় যাইনি, সরে দাঁড়িয়েছি। আমরা উপজেলা নির্বাচনসহ স্থানীয় নির্বাচনগুলোতে অংশগ্রহণ করব, সেই সিদ্ধান্তই আছে।

তিনি বলেন, আমরা ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৫ ও সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে অংশ নেব। সে হিসেবে আগামী ১০ তারিখে নমিনেশন ফরম বিক্রি করা হবে। ১২ তারিখে পার্লামেন্টারি বোর্ড সাক্ষাৎকারে বসবে, প্রার্থী চূড়ান্ত করার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

সড়কে আর কত প্রাণ গেলে বন্ধ হবে অবৈধ বালুর ট্রাক !

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে বালুবাহী অবৈধ ট্রাক ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার...

পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন স্ত্রী রুবিয়া, বাঁচার আকুতি জানালেন স্বামী নোবিপ্রবি শিক্ষক

নোয়াখালী প্রতিনিধি:আমার অবুঝ তিন সন্তানের কাছ থেকে তাদের মাকে...

ফেক আইডি দিয়ে অপপ্রচার করে সাংবাদিক মান্নান মুন্না’র কলম থামানো যাবে না!

শাহাদাত হোসেন:সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে সাংবাদিক এএইচএম মান্নান...

ফ্যাসিবাদ ও তার দোসরদের প্রতিহত করতে রাজপথে থাকতে হবে: ১২ দলীয় জোট

বিশেষ প্রতিনিধি:আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের...