ব্যবসায়ীদের নিয়ে আবদুল কাদের মির্জার নির্বাচনী গণসংযোগ

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১৬ জানুয়ারী নির্বাচনে সরকার দলীয় প্রার্থী আবদুল কাদের মির্জা আজ ২৪ডিসেম্বর সকাল ১০টায় বসুরহাট বাজারের সকল ব্যবসায়ী প্রতিনিধি ও ব্যবসায়ীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন বসুরহাট দোকান মালিক সমিতির সভাপতি সুলতান নাসির উদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক করিমুল হক সাথী, বসুরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন সহ বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ।

মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা গণসংযোগকালে বলেন, ১৯৭১ সালে ভাত ও ভোটের অধিকার আদায়ের জন্য ৯মাস যুদ্ধ করে আমরা একটি স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতার মর্যাদা অক্ষুন্ন রাখতে বসুরহাট পৌরসভা নির্বাচন অবাদ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারদেরকে অন্যায়ভাবে প্রভাবিত করলে ওই ভোট কেন্দ্রে ভোট স্থগিত করা হবে। যতক্ষন পর্যন্ত ওই কেন্দ্রে সুষ্ঠ নির্বাচন না হবে প্রয়োজনে ওই কেন্দ্রে পুনঃরায় নির্বাচনের ব্যবস্থা করে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের ব্যাবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে অবৈধ পরিবহন ও বালু উত্তোলন রোধে ভূমি কর্মকর্তার কঠোর অভিযান

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালু উত্তোলন, পরিবহন ও...

নোয়াখালীতে অনড় বিএনপি’র তিন বিদ্রোহী প্রার্থী

এএইচএম মান্নান মুন্না:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নোয়াখালীর দুটি...

কবিরহাটে যুবককে ডাকাত আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা: বিএনপি নেতাকে প্রধান আসামি করে মামলা

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কবিরহাট উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে ডাকাত...

কোম্পানীগঞ্জে ৩টি দেশীয় তৈরী অস্ত্র ও ২০ রাউণ্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ

নোয়াখালী প্রতিনিধি:কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের চর বালুয়া ৬...