ভোট চেয়ে ওবায়দুল কাদেরের গণসংযোগ

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: শনিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী-৫ আসনের নৌকার মাঝি ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভোট চেয়ে গণসংযোগ করেছেন।

উপজেলার শান্তির হাট, রংমালা বাজার, বাংলা বাজার, বামনী বাজার ও নতুন বাজারসহ বিভিন্ন স্থানে স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে নিয়ে তিনি নির্বাচনী গণসংযোগ করেন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই নিজ আসন ও নিজ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকা প্রতীকের জন্য ভোট চান। এসময় দলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর পর গত শুক্রবার প্রথম এসেছেন নিজ আসনে। শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জের বসুরহাটে পথসভায় বক্তব্য রাখেন তিনি এরপর শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ শেষে বিকেলে কবিরহাট উপজেলা আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন তিনি।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বরথেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত করতে পারবে। আর ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...