মরহুম ডাঃ ইলিয়াছের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ ইলিয়াছের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন করেছে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন।

রামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহজামাল সবুজের সঞ্চালনায় এবং সভাপতি ও রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে ১আগষ্ট রবিবার সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

এসময় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মালেক, ইউনিয়ন যুবলীগ সভাপতি ও মরহুমের বড় সন্তান সোহরাব হোসেন বাবর, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান টিপু, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শামসুল আলম রাব্বি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...

চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান জামাল বাহার

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে...

কোম্পানীগঞ্জে ৯৭.৬৯ বিসিএফ গ্যাসের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হবে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ...