মালয়েশিয়ায় ১৪ বাংলাদেশিসহ ১১৯ অভিবাসী আটক

Date:

প্রবাস ডেস্ক:
১৪ বাংলাদেশিসহ ১১৯ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। সেলাঙ্গর রাজ্যের আমপাংজায়ায় দুই বছর থেকে ৫৫ বছর বয়সী মোট ৪০০ অবিবাসীর কাগজপত্র পরীক্ষা করে এর মধ্য থেকে যাদের কাগজপত্র নেই এমন ১১৯ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

বুধবার সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এক মাসেরও কম সময় ধরে ওই এলাকায় গোয়েন্দা নজরদারির পর, ২৬ নভেম্বর সন্ধ্যা ৬ টা থেকে শুরু হওয়া কয়েকটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়।

এ সময় মিয়ানমারের ৭১ জন পুরুষ এবং ১৮ জন নারী, বাংলাদেশ ১৪, নেপাল ৮, ভারত ৪, ইন্দোনেশিয়ার ৩ পুরুষ এবং একজন নারীসহ মোট ১১৯ জনকে আটক করা হয়। আটকদের আরও পরীক্ষার জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মুক্ত কলম:ত্যাগী মানে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া নয়, যোগ্যতাই নেতৃত্বের গুণাবলি

রাজনীতিতে ত্যাগের মূল্যায়ন হওয়া উচিত সময়, ভূমিকা ও মানুষের...

সন্তানের কর্মকাণ্ডে কতটা ঝুঁকিতে রাজনৈতিক নেতার ভাবমূর্তি:

মুক্তমত: বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা, প্রভাব ও রাজনৈতিক পরিচয়কে ঘিরে বিতর্ক...

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াখালীর কৃতী সন্তান গোলাম হাবিবের সাক্ষাৎ

টাইম ডেস্ক:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কৃতী সন্তান ও চরকাঁকড়া ইউনিয়নের...

দালালমুক্ত ভূমি অফিস গড়তে সর্বোচ্চ চেষ্টা করেছি: বিদায়ী এসিল্যান্ড রুবাইয়া

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বিদায় নেওয়ার আগে...