মুক্তিযোদ্ধার সন্তান স্লোগান হবে ‘জয় বাংলা’ মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী

Date:

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর চাটখিলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন কালে ভ্যাচুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন মুক্তিযোদ্ধা সন্তানের স্লোগান হবে জয় বাংলা।

আজ বৃহস্পতিবার ( ২৭ শে জুলাই ) দুপুর ১২ টায় চাটখিল ১১ নং পোলের পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করা হয়। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ভ্যাচুয়াল ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল -সোনাইমুড়ী) আসনের এমপি এইচ এম ইব্রাহিম। উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল ভিপি, চাটখিল উপজেলার ভাইস চেয়ারম্যান আলি তাহের ইভু।

অতিথি বক্তরা ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন। সভাপতির বক্তব্যে চাটখিলে উপজেলার জীবিত বীর মুক্তিযোদ্ধাদের ‘বীরত্ব গাঁথা শীর্ষক’ স্মৃতিচারণ নিয়ে তৈরি সাক্ষাৎকার অনুষ্ঠানটির কথা তুলে ধরেন এবং এঁদের সর্বদায় শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য বলেন। এ সময় এমপি এইচ এম ইব্রাহীম বলেন মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জয় বাংলা স্লোগানে দেশ স্বাধীন করেছে। সেজন্য তাঁরা আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল বা মতের হতে পারে না।

প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁরা জয় বাংলা স্লোগান দিয়ে এ দেশ স্বাধীন করেছে। তাঁদের সন্তানদেরও স্লোগান হবে জয় বাংলা। তাঁদের সন্তানেরাও জয় বাংলা স্লোগান ছাড়া অন্য কোন দল বা মতের হতে পারেনা। তাঁরা এই সরকারের। এই সরকার তাঁদের সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দিয়েছে।আগামী দিনে দেশ গড়ার নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ থাকবে। বক্তব্য শেষে মন্ত্রী চাটখিল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...