রাতে ফ্লাইট, পরিবারের উপর অভিমান করে বিকালে প্রবাসী যুবকের আত্মহত্যা

Date:

কোম্পানীগঞ্জ  (নোয়াখালী) প্রতিনিধি ::
লকডাউন আর ফ্লাইট বন্ধের দুশ্চিন্তা কেটে যখন দুয়ার খুলেছে ফ্লাইটের, নির্ধারিত রাত ৩ টায় ফ্লাইটের লক্ষ্যে পৌঁছতে ভাড়া করা হয়েছিলো প্রাইভেট গাড়ী।  ঠিক ঠাক ছিলো বাকি সব আয়োজন কিন্তু সৌদী আরবে আর যাওয়া হলোনা প্রবাসী আনোয়ার হোসেন সাদ্দাম(২৫)’র।
২৬ এপ্রিল (সোমবার) রাতে ফ্লাইট থাকার সময় নির্ধারন থাকলেও  আছরের সময় পারিবারিক বিষয়ে অভিমান করে আত্মহত্যা করেছে সাদ্দাম।
নিহত সাদ্দাম মুছাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বেচার বাড়ীর ইউসুফ মিয়ার পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, আনোয়ার হোসেন সাদ্দাম সৌদী আরব প্রবাসী। সোমবার রাত ৩টায় তার ফ্লাইট, ভাড়া নেয়া হয়েছিলো প্রাইভেট গাড়ী। সব কিছু ঠিকঠাক। এর মধ্যে পারিবারিক বিষয়ে অভিমান করে আনোয়ার হোসেন সাদ্দাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এসময় তার বড় ভাই মোক্তার (২৭)তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখে স্ট্রোক করে। এ অবস্থায় মোক্তারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।
মুছাপুর ১ নং ওয়ার্ড ইউপি সদস্য শাহীনূর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাদ্দাম খুবই ভালো ছেলে ছিলো। এরকম কিছু হবে আমরা কল্পনাও করিনি।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহিদুল হক রণি আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে আমাদের পুুলিশ টিম রয়েছে। বিস্তারিত পরে জানানে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...

বসুরহাট পাঠাগার’র ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পাঠাগার'র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা...