সুবর্ণচরে করোনা সন্দেহে চার বাড়ি লকডাউন

Date:

সুবর্ণচর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীতে করোনা সন্দেহে একজন অটোরিকশা চালকের বাড়িসহ চারটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের যোবায়ের বাজার এলাকার ওই চার বাড়ি লকডাউন ঘোষণা করা হয়। সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএসএম ইবনুল হাসান ফোনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ওই অটোরিকশা চালকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে চার বাড়ি পুরোপুরি লকডাউন ঘোষণা করে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রাখা হয়েছে।

অপরদিকে স্থানীয়রা বলছে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে পুলিশ ওই বাড়িগুলো পাহারায় রেখেছে।

এ বিষয়ে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহেলা আফরোজা ঝুমা জানান, ওই রিকাশাচালক নোয়াখালীর মাইজদী শহরের হাসপাতাল রোডে অটোরিকশা চালাত। গতকাল শনিবার সে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে ডাক্তার দেখাতে। তখন তাকে পরীক্ষা নিরীক্ষা করলে করোনা ভাইরাস (কোভিড ১৯) কয়েকটি উপসর্গ তার শরীরে দেখা যায়। এ ছাড়া তার অন্য চিকিৎসা সেবা অব্যাহত আছে। পরবর্তীতে নমুনা সংগ্রহের রিপোর্ট হাতে পেলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে ২৪৩ জন কর্ম বিরতিতে থাকা শিক্ষককে শোকজ

নোয়াখালী প্রতিনিধি:তিন দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের চলমান কমপ্লিট...

কোম্পানীগঞ্জে ফখরুল ইসলাম’র উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া

নোয়াখালী প্রতিনিধি:বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা...

নোয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার...

জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যের উপর প্রভাব:ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে অবহিতকরণ সভা

নোয়াখালী প্রতিনিধি:জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাকের...