সেনবাগে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন

Date:

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর সেনবাগে উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২১ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও জহিরুল ইসলাম পলাশের সঞ্চালনায় উক্ত প্রদর্শনীর উদ্বোধন করেন সেনবাগ- সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম।বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) আবদুল বাতেন মৃধা,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মজিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, আওয়ামী লীগ নেতা আলী আক্কাস রতন, আবু নাছের ভিপি দুলাল, সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল হক তানভীর ।

এ সময় প্রানী সম্পদ বিভাগের কর্মকর্তা, খামারি সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ প্রদর্শনীর স্টল পরিদর্শন করে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খামারিদের নগদ টাকা ও সনদ প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে কৃষকের মাঝে আউশের বীজ ও সার বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা...

কোম্পানীগঞ্জে তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পরীক্ষা উপকরণ বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপিত...

পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব ও আত্মপরিচয়ের দীপ্তি!

পহেলা বৈশাখ—একটি দিনের নাম নয়, এটি বাঙালির হৃদয়ের এক...