সোনাইমুড়ীতে রান্না ঘর থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ২

Date:

সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলার ২নং নদোনা ইউনিয়নের উত্তর শাকতলা থেকে  দেশীয় অস্ত্রসহ জাবেদ (২০) ও মো. সাব্বির (২২), কে আটক করা হয়।

এ সময়  আটককৃতদের স্বীকারোক্তি ও দেখানো মতে উত্তর শাকতলা সাব্বিরের রান্নাঘরে একটি চটের বস্তায় মোড়ানো অবস্থায় ৩টি দেশীয় তৈরি বন্দুক, (এলজি) ১টি, ১২বোর কার্তুজ ১টি বন্দুকের লোডেড অবস্থায়, ৫টি চাইনিজ কুড়াল, (৩ টি বিদেশী) ১টি তলোয়ার, ৯টি কিরিচ,২টি বড় ছুরি, ৬ টি রামদা, ১ টি ধামা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে যুবলীগের সাবেক সভাপতি ইউসুফকে হত্যাচেষ্টার ও পুলিশের গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা  রয়েছে।

এ বিষয়ে সোনাইমুড়ী অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করি পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র গুলো উদ্ধার করি। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...