সৌদির সাথে মিল রেখে নোয়াখালীতে ৩ মসজিদে ঈদের নামাজ আদায়

Date:

সদর (নোয়াখালী) সংবাদাতা :: নোয়াখালীতে স্বাস্থ্যবিধি মেনে পুলিশ প্রশাসনের সহযোগিতায় শুক্রবার সকালে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে ৩টি মসজিদের মুসল্লিরা। শুক্রবার সকাল ৯টায় বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বসন্ত বাগ গ্রামের মুন্সি বাড়ির দরজা জামে মসজিদ প্রাঙ্গণে, বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রাম জামে মসজিদে ও নোয়াখালী পৌরসভা এলাকায় হরিনারায়ণপুর ব্যান্ডার মসজিদের পূর্ব পাশে দায়রা ঘরে  ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবের সাথে মিল রেখে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয়রা আরও জানান, বসন্ত বাগ গ্রামের ঈদের জামাতে ২০০-২৫০ জন মুসল্লি, নোয়াখালী পৌরসভা হরিনারায়ণ পুর ব্যান্ডার মসজিদের পূর্ব পাশে দায়রা ঘরে ২২ জন মুসল্লি, জিরতলী ফাজিলপুর গ্রামের মসজিদে ১০০-১৫০ জন মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেন।

নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৩টি মসজিদের মুসল্লিরা সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...

চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান জামাল বাহার

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে...

কোম্পানীগঞ্জে ৯৭.৬৯ বিসিএফ গ্যাসের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হবে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ...