হাতিয়ায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

Date:

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর হাতিয়ার উপজেলার নিঝুপ দ্বীপ এলাকায় মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার একদিন পর বঙ্গোপসাগরে নিখোঁজ জেলে সোহাগের (১৫) লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার নিঝুম দ্বীপের ১২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের মোহনা থেকে ভাসমান লাশটি উদ্ধার করে পুলিশ। এ সময় দুর্ঘটনার শিকার নৌকাটিও উদ্ধার করা হয়। সে জাহাজমারা ইউনিয়নের আমতলী এলাকার জাবের হোসেনের ছেলে। হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার গভীর রাতে নিঝুম দ্বীপের ১২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের মোহনায় এ মাছ ধরার ফিশিং নৌকাটি ১৩ জন জেলেসহ জোয়ারের পানির আঘাতে ডুবে যায়। এ ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে এবং ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাটে ৪ সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীকে মোবাইল কোর্টে জরিমানা

কোম্পনীগঞ্জ প্রতিনিধি:ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বসুরহাটে ৪...

কোম্পানীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ জনকে অর্থদণ্ড

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা...

কোম্পানীগঞ্জে ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে জনকল্যাণ পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবুল...

বসুরহাট–মাইজদী রুটে বাস না চলার পেছনে কি উদাসীনতা, নাকি স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব!

নোয়াখালীর বসুরহাট থেকে সোনাপুর হয়ে মাইজদি কোর্ট পর্যন্ত সড়কটি...