হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরা ও পরিবহনের দায়ে ৬ জেলেকে অর্থদণ্ড

Date:

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ মাছ ধরে পরিবহন করায় ৬জনকে অর্থদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার ভূমি সরোয়ার সালাম ৪হাজার ৫০০টাকা অর্থদন্ড প্রদান করে।

সূত্রে জানা যায়, বুধবার সকালে হাতিয়ার চরগাসিয়া গ্রামের ৩ জেলেকে ১৬ পিস ইলিশ মাছ নিয়ে যাওয়ার সময় উপজেলার আফাজিয়া বাজারে আটক করে নৌ পুলিশ। একই দিন কোষ্টগার্ড উপজেলার তমরদ্দি মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারে তল্লাশি করে ১৫ পিস ইলিশ মাছসহ ৩জনকে আটক করে।
পরে হাতিয়া উপজেলা কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার সালাম’র আদালতে হাজির করলে এ অর্থ দণ্ডাদেশ দেয়া হয় । ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন হাতিয়া নৌ পুলিশ ও হাতিয়া কোষ্টগার্ডের সদস্যরা।

উল্লেখ্য, ইলিশ প্রজনন মৌসুম হওয়ায় সরকার হাতিয়াসহ উপকুলীয় ২০টি জেলায় নদীতে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নদীতে সকল ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহত, পরকীয়াজনিত বিরোধের অভিযোগ; বাংলাদেশি এক ব্যক্তির ছবি প্রকাশ

কোম্পানীগঞ্জ( নোয়াখালী) প্রতিনিধি:ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে...

বসুরহাটে আবারো দুই হোটেলকে ৩৫ হাজার টাকা জরিমানা করলো নির্বাহী ম্যাজিস্ট্রেট

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনা...

কোম্পানীগঞ্জে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর...

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...