হাতিয়ায় পানিতে ডুবে মা-মেয়ের মৃত্যু

Date:

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পুকুরের পানিতে ডুবে মা-মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার ( সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেঘ ফ্যাশন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই ইউনিয়নের মেঘ ফ্যাশন গ্রামের সোহরাব উদ্দিনের স্ত্রী আকলিমা বেগম (২২) ও মেয়ে মরিয়ম সালমা (২)।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে মা-মেয়ে গোসল যান। এ সময় মায়ের অগোচরে তার ২বছর বয়সী মেয়ে সালমা পানিতে পড়ে ডুবে যায়। পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে মায়ের ও মৃত্যু হয়। ওসি আবুল খায়ের আরো জানান, পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জাহাজমারা পুলিশ ফাঁড়ির আইসি হেলাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...