হাতিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহার বাহিনীর প্রধান নিহত

Date:

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহার বাহিনীর প্রধান বাহার উদ্দিন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শূন্যেরচর গ্রামের সূর্যমুখী খাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অস্ত্র ও গুলিসহ জলদস্যু বাহিনীর চার সদস্যকে আটক করেছে র‌্যাব।

নিহত জলদস্যু কমান্ডার মো. বাহার উদ্দিন (৪৩) হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালিরচর গ্রামের শাহ আলমের ছেলে।

আটকরা হলেন, রাজবাড়ী জেলার কালিয়াকান্দি থানার মো. শাহাদাত শেখের ছেলে মো. শান্ত শেখ (২০), হাতিয়া উপজেলার বান্দাখালী গ্রামের বাদশা মাঝির ছেলে মো. ইউছুফ (৩৫), হাতিয়ার দক্ষিণ শান্তিপুর গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে আলাউদ্দিন (৪০) ও হাতিয়ার চরকয়লাস গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. মুরাদ (৩০)।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জলদস্যু বাহার বাহিনীর প্রধান বাহার তার লোকজন নিয়ে অবস্থান করছে। এ খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাহার বাহিনীর সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করলে গোলাগুলিতে বাহার নিহত হয়।

এ সময় ঘটনাস্থল থেকে ছয়টি একনলা বন্দুক ও ছয় রাউন্ড কার্তুজসহ বাহারের চার সহযোগীকে গ্রেফতার করা হয়। বাহারের বিরুদ্ধে হাতিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অস্ত্রসহ গ্রেফতার তার সহযোগীদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট একাডেমী প্রতিষ্ঠাতার নবম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বসুরহাট একাডেমী-এর...

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...