ইউপি চেয়ারম্যান রাজ্জাক’র নেতৃত্বে আ’লীগ সভাপতির হাত পা ভেঙে দেয়ার অভিযোগ

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযোগ এসেছে চরএলাহী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক’র নেতৃত্বে আওয়ামী লীগের সভাপতি আবদুল গণির (৫৪) হাত পা ভেঙে দিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। তাকে বাঁচতে গিয়ে হামলার শিকার হয় ইউপি সদস্য বাহার মাহমুদ (৩৫) ও সিফাতসহ (১৬) সহ এক কিশোর।

শনিবার রাত সাড়ে ৮টায় চরএলাহী ইউনিয়নের নামার বাজার এলাকার ইউছুপের দোকানের সামনে এ ঘটনা ঘটে। 

হামালায় আহত আওয়ামী লীগ সভাপতি আবদুল গণি অভিযোগ করে বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের প্রার্থী গোলাম শরীফ পিপলের পক্ষে ওয়ার্ডের কর্মীদের সঙ্গে মিটিং করে বিদায় দেওয়ার পর চরএলাহী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকসহ তার অনুসারীরা আমাদের ওপর অতর্কিত হামলা করে। এসময় তারা আমাকে, আমার ভাই ও ভাগ্নেকে মারধর করেন। 

তবে এ অভিযোগ অস্বীকার করে চরএলাহী ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, যুবলীগের নেতাকর্মীদের পুনরায় মারধর করার পরিকল্পনা করলে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সভাপতি আবদুল গণিসহ তার ভাই ও ভাগ্নেকে মারধর করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।’ 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর...

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...

বসুরহাট পৌরসভার রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর আতঙ্ক!

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী...