কুমিল্লা বোর্ডে পাশের হার এবং জিপিএ-৫ দুটোই গত বছরের চেয়ে বেড়েছে

Date:

শিক্ষা ডেস্ক :: কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯৬ দশমিক ২৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার এক হাজার ৭৫৫টি বিদ্যালয়ের ২ লাখ ১৯ হাজার ৭০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ছাত্র ৯৫ হাজার ৮৮৯ জন এবং ছাত্রী ১ লাখ ২৩ হাজার ৮১৫ জন। উত্তীর্ণ হয়েছে ২ লাখ ১১ হাজার ৫০৩ জন। এদের মধ্যে ছাত্র ৯১ হাজার ৭৯১ জন এবং ছাত্রী এক লখ ১৯ হাজার ৭১২ জন। এবার পাসের হার ৯৬ দশমিক ২৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬জন।

গত বছরের চেয়ে এবারের ফলাফল ভালো হয়েছে। গতবার পাসের হার ছিল ৮৫ দশমিক ২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ২৪৫ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট একাডেমী প্রতিষ্ঠাতার নবম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বসুরহাট একাডেমী-এর...

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...