কোম্পানীগঞ্জে অনুদান পেলেন ৯০জন আওয়ামীলীগ নেতাকর্মি

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯০জন নেতাকর্মির মাঝে নগদ ৯ লক্ষ টাকা অনুদান প্রদান করেছে উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সহযোগিতায় উপজেলার বসুরহাট পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ এ অনুদান প্রদান করে।

উপজেলার ৮টি ইউনিয়ন থেকে ৮০জন ও পৌরসভা থেকে ১০জন সহ মোট ৯০জন নেতাকর্মিকে ১০হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।  

বসুরহাট পৌরসভা আ’লীগের সভাপতি মোহাম্মদ রেয়াজুল হক লিটন’র সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আ’লীগের প্রবীণ নেতা, ত্যাগী কর্মি, অসুস্থ এবং আর্থিকভাবে অস্বচ্ছল নেতাকর্মিদের এ অনুদান দেওয়া হচ্ছে । এর আগেও ১৩০জন নেতাকর্মিকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় দল থেকে চাকরি, নগদ অর্থসহ যে কোন সুবিধা পেয়ে কেউ বলেনা আমি পেয়েছি, কাজ পেলে বলে ওই কাজে আমার লস হয়েছে। তিনি আরো বলেন, ভবিষ্যতে তৃতীয় ধাপে দলের নেতাকর্মিদের আর্থিক ভাবে সহায়তা করা হবে।

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন, ইকবাল বাহার চৌধুরী, মোজাম্মেল হোসেন কামরুল, নুরুল হুদা, নজরুল ইসলাম চৌধুরী শাহীন প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট একাডেমী প্রতিষ্ঠাতার নবম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বসুরহাট একাডেমী-এর...

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...