কোম্পানীগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইয়াবাসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদি এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশ এসময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, রামদি এলাকার সোবহান মাষ্টার বাড়ির দুলাল’র ছেলে শাহদাত হোসেন শাহেদ (২২), একই বাড়ির মিরু মিয়া’র ছেলে ইসমাইল হোসেন সুমন (৩৮) ও ইমদাদুল হক নাপি (১৫)।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুল হক জানান, গ্রেফতারকৃতদের মধ্যে একজন কিশোর মাদক ব্যবসায়ী রয়েছে। গ্রেফতারকৃতরা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত শাহেদ’র বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে আগামীকাল কারাগারে প্রেরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট একাডেমী প্রতিষ্ঠাতার নবম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বসুরহাট একাডেমী-এর...

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...