কোম্পানীগঞ্জে গরু চুরির অভিযোগে স্বেচ্ছাসেবকদল নেতা আটক

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে গরু চুরির মামলায় এক  স্বেচ্ছাসেবকদলের নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত মাইন উদ্দিন মাসুম (৩৯), উপজেলার চর পার্বতী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত আলী আহম্মদ’র ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবকদলের একাংশের সাবেক সহ-সভাপতি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চর পার্বতী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আমতলী থেকে তাকে আটক করে।

এ বিষয়ে উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো.জহির উদ্দিন বলেন, গণ মাধ্যম কর্মীদের জানান, একটি গরু চুরি অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। 

উল্লেখ্য, একই এলাকার  বানু বেগম নামের এক মহিলার দেড় মাস পূর্বে প্রায় ৬০ হাজার টাকা দামের একটি গরু চুরি হয় । ফলে মাঈন উদ্দিন মাসুম কে গরু চুরির অভিযুক্ত করে বানু থানায় একটি অভিযোগ দায়ের করেন । ঘটনার পর থেকে মাঈন উদ্দিন মাসুম এলাকায় গা ঢাকা দিয়ে থাকে । 

এ ব্যাপারে মাঈন উদ্দিন মাসুম এর সাথে আলাপ করা হলে সে জানায় এলাকায়  খবর নিয়ে দেখেন আমি গরু চুরির সাথে জড়িত কিনা । বানু নামের এক মহিলার আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। আমাকে ওসির সাথে কথা আছে বলে পুলিশ থানায় নিয়ে আসে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট একাডেমী প্রতিষ্ঠাতার নবম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বসুরহাট একাডেমী-এর...

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...