কোম্পানীগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চরকাঁকড়া ও বসুরহাট পৌরসভা ৫নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চরকাঁকড়া ৪নং ওয়ার্ড থেকে নজরুল ইসলাম হেলাল (৩৫) কে আটক করলে সে মাদকের পাইকারী বিক্রেতা জয়নাল আবদীন (৫২) এর নাম প্রকাশ করে। পরে পুলিশ কৌশলে তাকে দিয়ে মোবাইলে গাঁজা লাগবে বললে সে বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডে আসতে বলে। পুলিশ হেলালসহ উক্ত স্থানে গিয়ে হাতেনাতে গাঁজার পাইকারী বিক্রেতা জয়নালকে আটক করে। আটককৃত নজরুল ইসলাম হেলাল টেকেরবাজার নামক স্থানের মির্জা আলী মিয়াজী বাড়ীর কামাল পাশা বাহার এর ছেলে ও জয়নাল আবদীন বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের মৃত আবদুর রশিদের ছেলে ও মাদক বিক্রেতা মরণীর ছোট ভাই। কোম্পানীগঞ্জ থানায় নজরুল ইসলাম হেলাল এর বিরুদ্ধে দু’টি মাদক মামলায় ওয়ারেন্ট রয়েছে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল হক জানান, মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে কোম্পানীগঞ্জ থানায় আসামীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...