কোম্পানীগঞ্জে নতুন করে এক নরসুন্দরসহ মোট আক্রান্তের সংখ্যা ৮

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ::  নোয়াখালীর  কোম্পানীগঞ্জে এক নরসুন্দর করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত নরসুন্দর উপজেলার চরফকিরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার কবিরহাট বাজারে  তিনি নরসুন্দরের কাজ করতেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮ জন।

শুক্রবার (২৩ মে) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো:সেলিম  এ তথ্য নিশ্চিত করে বলেন, তাকে এখন মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ডেলিকেটেড  হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

এর আগে,  গত ১৯ মে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য নোয়াখালী  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। পরে ২২ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।

পরে আজ দুপুরে তার বাড়ি লকডাউন ঘোষণা করে পরিবারের অন্যান্য্য সদস্যদের পারিবারিক হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে। আগামীকাল পরিবারের সকল সদস্যের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট একাডেমী প্রতিষ্ঠাতার নবম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বসুরহাট একাডেমী-এর...

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...