ঘুর্ণিঝড় আম্ফান মোকাবেলায় নোয়াখালীতে ব্যাপক প্রস্ততি

Date:

বিশেষ প্রতিবেদক :: ঘুর্ণিঝড় আম্ফান মোকাবেলায় নোয়াখালীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নোয়াখালী জেলা প্রশাসসহ বিভিন্ন সংস্থা। সোমবার (১৮ মে) দুপুর ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন, নোয়াখালী জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘুর্ণিঝড় আম্ফান মোকাবেলায় জেলার উপকূলীয় উপজেলা হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ, কবিরহাটে ৩২৩টি আশ্রয়কেন্দ্র, ছয় হাজার সাতশত জন স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্ট সোসাইটির তিন শতাধিক কর্মী, শুকনা খাবার প্রস্তত রাখা হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবেলায় আয়োজিত এক সভায় জেলা প্রশাসক তন্ময় দাস জানান, জরুরী অবস্থা মোকাবেলার জন্য উপকূলীয় এলাকার স্কুলের চাবি গুলো প্রশাসনের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধগুলো দেখভালো করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। উপকূলীয় এলাকার করোনা আক্রান্ত রোগী এবং লকডাউনকৃত বাড়ির লোকজনকে নিকটবর্তী আইসোলেশন কেন্দ্রে নেওয়া হবে এবং আশ্রয়ন কেন্দ্রে তাদের জন্য বিশেষ কক্ষের ব্যবস্থা রাখা হয়েছে। এখন ৪নম্বর সতর্ক সংকেত চলছে, ৭নং সতর্ক সংকেতে উন্নীত হলে মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে। এ ছাড়া গবাদি পশুর জন্য কিল্লা প্রস্তুত রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...