চট্রগ্রাম রেঞ্জে সেরা অফিসার ইনচার্জ নির্বাচিত কোম্পানীগঞ্জ থানার ওসি আরিফুর রহমান

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহামন চট্টগ্রাম রেঞ্জ সেরা ওসি নির্বাচিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেয়া হয়।

সকালে চট্টগ্রাম রেঞ্জ অফিসে ডিআইজি খন্দকার গোলাম ফারুক (পিপিএম, বিপিএম) আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন।

সভায় জানুয়ারি মাসের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কর্মমূল্যায়নে রেঞ্জের ১১ জেলার মধ্যে, নোয়াখালী জেলা চট্টগ্রাম রেঞ্জের পুলিশের বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য দেখিয়ে ৮ পুলিশ অফিসার সেরা নির্বাচিত হয়।

সভায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, ওয়ারেন্ট তামিলকারী অফিসার চাটখিল থানার এএসআই মো. জাকির হোসেন, শ্রেষ্ঠ এএসআই সোনাইমুড়ী থানার মো. আল আমিন, সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার সোনাইমুড়ী থানার এএসআই মো. আল আমিন, শ্রেষ্ঠ ডিবি অফিসার নোয়াখালীর এসআই মো. জাকির হোসেন, শ্রেষ্ঠ ডিবি ইউনিট হিসেবে নোয়াখালী ডিবি ইউনিট, শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার কবিরহাট থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া,  শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং এস এম বাকী বিল্লাহ চাটখিল থানা’র নাম ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট একাডেমী প্রতিষ্ঠাতার নবম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বসুরহাট একাডেমী-এর...

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...