চাটখিলে ৫০ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Date:

মোহাম্মদ আমান উল্ল্যা :: নোয়াখালী জেলার চাটখিলে বদলকোট উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের গতকাল শনিবার সকালে সংবর্ধনা প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বদলকোট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক হানিফ সুলতানের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এ.কে.এম শামসুল করিম খোকন।

এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চৌধুরী, হীরাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, হীরাপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ লোকমান হেকিম, সপ্তাগাও আর্দশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম, মাওলানা শহিদ উল্যাহ, নুর মোহাম্মদ খান, শাহআলম, আরিফ খান, রুহুল আমিন প্রমুখ। সভা শেষে মরহুম আবদুল লতিফ মাষ্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট একাডেমী প্রতিষ্ঠাতার নবম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বসুরহাট একাডেমী-এর...

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...