নোয়াখালীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ গত ২৪ঘন্টায় আক্রান্ত ৪১, মোট আক্রান্তের সংখ্যা ২৭৫

Date:

নোয়াখালী সংবাদদাতা :: নোয়াখালীতে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলার আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলার সিভিল সার্জন মো. মোমিনুর রহমান বলেন, নতুন শনাক্ত হওয়া ৪১ জনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৫ জন। এর মধ্যে বেগমগঞ্জ উপজেলাতেই ১৩৬ জন। এ ছাড়া নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন। সংক্রমণ কমাতে ইতিমধ্যে জেলায় লকডাউন কঠোর করা হয়েছে বলে জানান সিভিল সার্জন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সদরে ১০ জন, সুবর্ণচরে ৩ জন, বেগমগঞ্জে ৭ জন, চাটখিলে ১ জন, কোম্পানীগঞ্জে ২ জন, কবিরহাটে ১৮ জন রয়েছেন। এদিন দুটি ল্যাবে ১৭২ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের পজিটিভ এবং বাকিদের নেগেটিভ ফল আসে।

সূত্র জানায়, বর্তমানে উপজেলাভিত্তিক আক্রান্ত রোগীর সংখ্যা হিসাবে বেগমগঞ্জে ১৩৬ জন, সদরে ৩৭ জন, সুবর্ণচরে ৮ জন, হাতিয়ায় ৬ জন, সোনাইমুড়ীতে ১৫ জন, চাটখিলে ২১ জন, সেনবাগে ৭ জন, কোম্পানীগঞ্জে ৭ জন ও কবিরহাটে ৩৮ জন রয়েছেন।

এদিকে জেলা প্রশাসক তন্ময় দাস তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীকে করোনা সংক্রমণের রেড জোন হিসেবে চিহ্নিত করে আগামী ২৩ মে থেকে ৩১ মে পর্যন্ত চৌমুহনী বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...