ফেনীর বাসভবন ‘মুজিব উদ্যানেই’ শায়িত হবেন জয়নাল হাজারী

Date:

ফেনী সংবাদদাতা :: আলোচিত রাজনীতিক জয়নাল হাজারীকে ফেনীর বাসভবন মুজিব উদ্যানেই সমাহিত করা হবে। এর আগে মুজিব উদ্যানে দাফনের জন্য তিনি এক বক্তব্যে ফেনীবাসী ও তার স্বজনদের প্রতি অনুরোধ করেছিলেন।

জয়নাল হাজারীর ভাতিজা সাবেক কাউন্সিলর টিটু হাজারী জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ফেনী শহরের মাস্টারপাড়ায় জয়নাল হাজারীর নিজ বাসভবনের সামনে মুজিব উদ্যানে তার মরদেহ দাফন করা হবে।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

জয়নাল হাজারীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে।

জয়নাল হাজারী ১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফেনী-২ (সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ দায়িত্ব পান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট একাডেমীর প্রতিষ্ঠাতার নবম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বসুরহাট একাডেমী-এর...

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...