নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বসুরহাট একাডেমী-এর উদ্যোগে প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম খাজা আবুল খায়ের-এর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) একাডেমী প্রাঙ্গণে আয়োজিত স্মরণসভা ও ইফতার মাহফিলে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালিত হয়।
সভাপতিত্ব করেন একাডেমীর সহ-সভাপতি ও চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাশার। বক্তব্য রাখেন একাডেমীর সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ। এছাড়াও বক্তব্য দেন সদস্য আফতাব আহমেদ বাচ্চু, পরিচালনা কমিটির সদস্য আমির হোসেন (বিএসসি), সৈয়দা সাজেদা আখতার খানম ও ইঞ্জিনিয়ার আবুল কাশেম।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য মিজানুর রহমান সেলী, ফরহাদ হোসেন ভূঞা মুকুল, মো. ওমর ফারুক এবং সহকারী প্রধান শিক্ষক ফেরদাউস হায়দার চৌধুরীসহ শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমীর সিনিয়র শিক্ষক মো. সাইফুল ইসলাম।
সভায় বক্তারা মরহুম খাজা আবুল খায়েরের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, তিনি ছিলেন দূরদর্শী ও মানবিক শিক্ষানুরাগী, যিনি প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর প্রচেষ্টা ও অবদানে বসুরহাটসহ আশপাশের এলাকায় শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছে।
মরহুমের একমাত্র পুত্র ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ তাঁর বক্তব্যে বলেন, তাঁর পিতার স্বপ্ন ছিল এমন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটবে। তিনি পিতার আদর্শ অনুসরণ করে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
স্মরণসভা শেষে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। দোয়া ও মোনাজাতে মরহুম খাজা আবুল খায়েরের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদাউস নসিবের প্রার্থনা করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন উপস্থিত সবাই।
বসুরহাট একাডেমী প্রতিষ্ঠাতার নবম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল
Date:

