ভাসানচর থেকে পালানো ১২ রোহিঙ্গাকে আটক করেছে জনতা

Date:

কোম্পানীগঞ্জ সংবাদদাতা:নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ ১২ রোহিঙ্গাকে আটক করেছে জনতা  । শুক্রবার (১১ জুন) বেলা ১১টায় কোম্পানীগঞ্জের চরএলাহী ঘাট থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা।

এর হচ্ছেন, খায়ের হোসেন (৩৫), রাশেদা (২৩), খতিজা (৮৩), মমিনা বেগম (২৬), মো. ইউসুফ (৩৫), মো. সিদ্দিক (২০), জুবাইদা (১৬), আবুল হায়েজ (১৩), শহীদ (৬), তারেক (৮), আরমান (১) ও ওমাহের (৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, কক্সবাজার নেয়ার কথা বলে ১২ রোহিঙ্গাকে কোম্পানীগঞ্জের চরএলাহী ঘাটে নামিয়ে দিয়ে যান দালাল চক্র। সেখানে তাদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যান।

আটক রোহিঙ্গারা জানান, দালাল ও নৌকার মাঝিরা ১৭ হাজার টাকা চুক্তিতে তাদের আগের বাসস্থান কক্সবাজারে দিয়ে আসার চুক্তি করে। কিন্তু শুক্রবার ভোরে এখানে নামিয়ে দিয়ে চলে যান তারা।

স্থানীয় আবদুল হালিম জানান, তাদের কতাবার্তায় সন্দেহ হলে পুলিশকে খবর দেন তিনি। পরে পুলিশ আসলে জানতে পারেন এরা ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, আটককৃতদের নোয়াখালী চীফ জুডিশিয়াল আদালতে প্রেরণ করা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...