মুছাপুর উচ্চ বিদ্যালয়ের সামনের গেইটে হাঁস মুরগি হাট: শিক্ষক,শিক্ষার্থীদের দুর্ভোগ

Date:

নোয়াখালী প্রতিনিধি :
মুছাপুর উচ্চ বিদ্যালয়ের সামনের গেইট দখল করে সপ্তাহে দুই দিন বসানো হচ্ছে হাঁস-মুরগি ও কাঁচাবাজারের হাট, যা শিক্ষার্থীদের জন্য চলাচলে মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ, সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার।

একই ক্যাম্পাসে অবস্থিত দুটি শিক্ষা প্রতিষ্ঠান — মুছাপুর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৯০০ শিক্ষার্থী অধ্যয়নরত। সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার, দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যালয়ের মূল প্রবেশপথ ঘিরে বসে এই বাজার।

এই সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ ও বাহিরে চলাচলে বাধার মুখে পড়ে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের ছোট শিশুদের ও ছাত্রীদের জন্য এটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাজারে আসা যানবাহন, জনসমাগম এবং অবাধ চলাচলের ফলে দুর্ঘটনা অপরাধের আশঙ্কাও থেকেই যাচ্ছে।

স্থানীয়দের মতে, বাজারে হাঁস-মুরগি, কাঁচা তরকারি, বিভিন্ন পণ্যের ব্যবসায়ীরা স্থানটি দখল করে রাখেন। এতে শুধুমাত্র চলাচলই নয়, বিদ্যালয় গেইটের ভেতর লোকজনের পস্রাব করায় ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ ও ময়লা-আবর্জনা, যা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের জন্য চরম অবমাননাকর এবং কোমলমতি শিক্ষার্থীদের জন্য নিরাপত্তার হুমকি।এছাড়া সন্ধ্যার পর পর্যন্ত চলা এই হাটে অবাঞ্ছিত লোকজনের আনাগোনা,বেড়েছে অপরাধ প্রবণতার আশঙ্কা।স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকরা দ্রুত এই সমস্যার সমাধান চাচ্ছেন। তারা সংশ্লিষ্ট প্রশাসন, শিক্ষা কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করে
স্কুল চলাকালীন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে হাট বন্ধ করা, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা,শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সংরক্ষণে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে জন্মাষ্টমী উদ্‌যাপন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা, ভজন-কীর্তন ও প্রসাদ...

কোম্পানীগঞ্জে আগামীকাল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে...

রংপুরে শিক্ষকসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে কোম্পানীগঞ্জে মানববন্ধন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: রংপুরে স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের...

কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবু...