সাংবাদিক মুজাক্কিরের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে নোয়াখালীতে কালো পতাকা মিছিল

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: সাংবাদিক মুজাক্কিরের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কালো পতাকা মিছিল করেছে নোয়াখালীর গণমাধ্যম কর্মিরা।

সোমবার (১ মার্চ) সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের প্রাঙ্গণ থেকে একটি কালো প্রতাকা মিছিল বের হয়। জেলার গণমাধ্যম কর্মিরা কালো পতাকা মিছিলে অংশগ্রহণ করে সাংবাদিক মুজাক্কিরের খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। মিছিলটি মাইজদী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার সিকদার, দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী, দৈনিক মানবজমিন স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, সময় টিভি নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুল, দৈনিক যায়যায় দিন’র জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু, দৈনিক দিশারী সম্পাদক আকাশ মো. জসিম, বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, দৈনিক বণিক বার্তা জেলা প্রতিনিধি সুমন ভৌমিক,  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নোয়াখালী সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, ৭১ টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান প্রমূখ।

উপস্থিত গণমাধ্যম কর্মিরা মুজাক্কিতর হত্যার বিচার না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত শুক্রবার উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষের মুখে পড়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক মুজাক্কির’সহ ৭-৮জন। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টা ৪৫মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মুজাক্কির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...