সেনবাগে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

Date:

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহম্মদপুর থেকে হাছিনা আক্তার পাখি (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী আনোয়ার হোসেন (৩৮) ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার মোহম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের অভিযোগ যৌতুকের দাবিতে স্বামী মারধর করে তাকে শ্বাসরোধে হত্যা করেছে।

নিহত হাছিনা আক্তার পাখি দাগনভূঁঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বেতারপাড়া গ্রামের আবু তাহেরের মেয়ে। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জননী।

নিহতের চাচাতো ভাই ইউনুছ অভিযোগ করে বলেন, প্রায় ১২ বছর পূর্বে সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের রুহুল আমিনের ছেলে আনোয়ার হোসেনের সাথে পাখির বিয়ে হয়। এরপর থেকে বিভিন্ন অজুহাতে আনোয়ার তাকে মারধর করতো। আনোয়ার কোনো কাজ করতো না দেখে কয়েক মাস আগে তার শ্বশুর তাকে একটি সিএনজি কিনে দেয়। এরপরও বিভিন্ন সময় টাকার জন্য আনোয়ার পাখিকে মারধর করতো। সর্বশেষ গাড়ির লাইসেন্সের টাকার জন্য পাখিকে চাপ দেয় আনোয়ার। দু’দিন আগে পাখির বাবা আনোয়ারকে বিশ হাজার টাকা দেয়। কিন্তু সে টাকাতেও আনোয়ারের হয়নি। আরও টাকার জন্য বুধবার রাতে পাখিকে মারধর করে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহত হাছিনা আক্তার পাখির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট একাডেমী প্রতিষ্ঠাতার নবম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বসুরহাট একাডেমী-এর...

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...